সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৭

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৮:২৭ পিএম


সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৭
ছবি: আরটিভি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সাভার থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর। এর আগে, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাভারের ব্যাংক কলোনির বাজার রোডের নাবিদুল ইসলাম সাফিন এর টিন সেড বাসায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. কাসেম (৫৫), বজলু মিয়া (৪০), আইয়ুব হোসেন (৩০), আজাদ হোসেন (২৩), বাবু (১৯), ফেরদৌসী বেগম (৪০) এবং শুসমিতা (১৯)। তারা সবাই জামালপুরের মাদারগঞ্জ থানার বাসিন্দা।

বিজ্ঞাপন

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর জানান, গত ১ মার্চ সন্ধ্যায় সাভারের নিজ বাসা থেকে উলাইল যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতদের কবলে পড়ে লুৎফর রহমান নামে এক ব্যক্তি। সেসময় দুইজন মহিলা সহ ৭-৮ জন ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত করে পুলিশ। 

পরবর্তীতে তথ্য প্রযুক্তি সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সাভারের ব্যাংক কলোনি বাজার রোড এলাকায় একটি টিনসেড বাসায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাই করা ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে জামালপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission