ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দেশে হঠাৎ বেড়ে গেলো সাদা-লাল পতাকার সমর্থক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। পছন্দের দলকে নিয়ে ভালোবাসার জানান দিতে সমর্থকদের ছাদে কিংবা বাড়িতে টাঙানো হয়েছে প্রিয়দলের পতাকা।

এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছে জাপানের সমর্থকরা। তবে মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল-বিরোধী নেটিজেনদের একটি অভিনব প্রচারণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তারা সেলেসাওদের বিপক্ষে জাপানকে সমর্থন দেওয়ার পক্ষে বেশ কিছু রসাত্মক ও আঞ্চলিক যৌক্তিকতা তুলে ধরেছেন।

বিশ্বকাপের মেগা আসরে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ে নামেছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপানের পতাকার হুবহু মিল রয়েছে। বাংলাদেশের পতাকার মাঝের লাল বৃত্তের চারপাশের সবুজ রঙের জায়গায় কেবল সাদা রঙ ব্যবহার করলেই তা জাপানের পতাকায় রূপ নেয়। এই সাদৃশ্যকে পুঁজি করে অনেকে জাপানকে ‘সাদা বাংলাদেশ’ বা ‘সাদা-লাল’ বাংলাদেশ আখ্যা দিয়ে দলটিকে সমর্থন করার আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুন

এর পাশাপাশি মহাদেশীয় আবেগের বিষয়টিও সামনে আনা হচ্ছে। প্রচারণাকারীদের মতে, জাপান যেহেতু এশিয়ার একটি দেশ, তাই দক্ষিণ আমেরিকান পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে একই মহাদেশের প্রতিনিধি হিসেবে জাপানের পাশে দাঁড়ানো প্রতিটি এশিয়ান ফুটবলপ্রেমীর নৈতিক দায়িত্ব।

এদিকে মাঠের সমীকরণে আজ নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও গতিময় ফুটবলের দেশ জাপান। এই ম্যাচের জয়ী দল চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলের বিদায় নিশ্চিত হবে বিশ্বকাপ থেকে। মাঠের ফুটবল রোমাঞ্চের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের এই ট্রল ও কাদা-ছোড়াছুড়ি ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

ফিফা বিশ্বকাপ ঘিরে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। পছন্দের দলকে নিয়ে ভালোবাসার জানান দিতে সমর্থকদের ছাদে কিংবা বাড়িতে টাঙানো হয়েছে প্রিয়দলের পতাকা। এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় শোভাযাত্রার আয়োজন করেছে জাপানের সমর্থকরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। বিস্তারিত আসছে...
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। 
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার পলাশ আলী (৩০) এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। ওসি মাহমুদুল হাসান জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন। এনসিপির রাজশাহী জেলা সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর  
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
কুষ্টিয়ায় কাফনের কাপড় রেখে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, শোক সইতে পরলেন না বাবাও