পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১০:২০ এএম


পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক
ছবি: আরটিভি

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

শনিবার (৯ মার্চ) রাতে তাকে বিজিবি আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেছে।

তার নাম সতিশ রায়। বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবেন রায়ের ছেলে।

বিজ্ঞাপন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission