ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদাবাজি, মিথ্যা মামলা, হামলা-হুমকি ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আসলামের ছেলে আসলামের ছেলে ইব্রাহিম খলিল।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল বলেন, যুবদল নেতা শান্ত হত্যা মামলার ২নং আসামি শাহাদাত প্রধান বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ কয়েকটি মামলার চিহ্নিত আসামি বর্তমানে চর কিশোরগঞ্জে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার পরিবারের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।

আরও পড়ুন

তিনি বলেন, গত দুই দিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহ সুলতান গাজীর অনুসারী ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আমার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। শাহাদাত প্রধানের বাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোতালেব প্রধানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম করে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মসজিদের জায়গা দখলসহ একাধিক মামলা রয়েছে।

এ সময় অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথিপত্র সংবাদ সম্মেলনে উপস্থাপন করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের প্রতি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা