আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৫:০৫ পিএম


আশুলিয়ায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) সকালে কাইচাবাড়ির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও তার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থাকেন।  তারা পাশের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিন দিন আগে ভোলা জেলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসেন।  সোমবার সকালে কন্যাশিশুকে বাসায় রেখে সাহিন দম্পতি কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে রাসেল শিশুটিকে ধর্ষণ করেন।

আরও পড়ুন

আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  এছাড়াও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission