ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৪৪ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:২৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪ বছরের ইমামতি শেষে এক ইমামকে রাজকীয় বিদায় জানানো হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর মধ্যপাড়া বায়তুল হারাম জামে মসজিদে টানা ৪৪ বছর ইমামতি শেষে অবসরে যাওয়া হাফেজ মাওলানা বশির আহমেদকে সংবর্ধনা ও রাজকীয় বিদায় দিয়েছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে ফুলে সাজানো গাড়িতে করে তাকে বিদায় জানানো হয়। এ সময় সম্মাননা হিসেবে তাকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

Capture

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যাপক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, মসজিদ কমিটির সভাপতি শামসুল হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন, সিনিয়র সহসভাপতি মো. মন মিয়া, সহসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূইয়া, ভূইয়া বাড়ি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রউফ, বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ইমন হাসান বিজয়, মাসুদ রানা ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন বলেন, মাওলানা বশির আহমেদ প্রায় ৪৪ বছর ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। তিনি শুধু একজন ইমাম নন, আমার বাল্যকালের শিক্ষকও। তার নিষ্ঠা, সততা ও ধর্মীয় নেতৃত্ব আমাদের জন্য অনুসরণীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাসেম মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ইমাম সাহেব বয়সে আমার ছোট হলেও প্রায় চার যুগ ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। একই মসজিদে একজন ইমামের এত দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সত্যিই বিরল। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।

অনুষ্ঠান শেষে মাওলানা বশির আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তার বিদায়ের সময় মুসল্লি ও এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা