ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে পুলিশে সোপর্দ 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১০:৪৭ পিএম


ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে পুলিশে সোপর্দ 
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় আমিনুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিককে (২৫) পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) দুপুরে আমিনুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

আমিনুল ইসলাম নগরীর মাসকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজার হাটে। 

বিজ্ঞাপন

এলাকাবাসী বলেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করেন আমিনুল ইসলাম। এসময় এলাকাবাসি তা দেখে যুবকটিকে আটক করেন। আটকে মারধর করা হয়। আগেও একই এলাকার আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসি। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতেই থানায় একটি মামলা করেন।

ময়মনসিংহ কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, আমিনুল মেয়েদের একা পেলেই উত্ত্যক্ত করতেন বলে দাবি এলাকাবাসীর। তার বিরুদ্ধে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission