ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পেট্রলপাম্পে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম
চট্টগ্রামের একটি তেলের পাম্পে মোটরসাইকেল ও গাড়ির ভিড়। ছবি: প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট ও দাম বাড়তে পারে এমন শঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল কিনছেন গাড়ি চালকেরা। অনেকেই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর পাম্পগুলোতে ছিল তেল চালিত বিভিন্ন যানবাহনে দীর্ঘ লাইন। আজ সকাল থেকে নগরীর কিউসি ফিলিং স্টেশনের বাইরে ভেতরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা যায়।

আরও পড়ুন

তেল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্মচারীদের। এছাড়া পাঁচলাইশ, ষোলশহর, অক্সিজেন, নতুনব্রিজ, আতুড়ারডিপোসহ নগরীর বিভিন্ন এলাকার পাম্পে জ্বালানি না থাকা অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। গণিবেকারি এলাকার কিউসি পাম্পের জি এম বলেন, গাড়ির সংখ্যা অনেক বেশি। জ্বালানির কোন সংকট নেই। আমাদের পর্যাপ্ত পরিমান জ্বালানি রয়েছে। কেউ যেন গুজবে কান না দেয়।

বাইকার মিঠু বলেন, একদিকে তেলের দাম বাড়ার সম্ভাবনা অন্যদিকে বারবার তেল নিতে পাম্পে আসতে বিরক্ত লাগে তাই ট্যাংক ভর্তি করে তেল নিয়েছি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
বিক্রেতা ছাড়াই জমজমাট বেচাকেনা, ঘটনা কী
ইলিশের আকাল, দামে হতাশ ক্রেতারা
পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি কি মন্ত্রী দেখতে পাচ্ছেন না?
দাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, ডাব বিক্রেতার ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি সার্জেন্টের