দেশীয় পোশাক ভারতের বলে বিক্রি, মোটা অঙ্কের জরিমানা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৫:৪৩ পিএম


দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের বলে, ২ ব্যবসায়ীকে জরিমানা 
ছবি: আরটিভি

দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকান মালিকেরা। এভাবে ট্যাগ পালটিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন। 

রুবেল আহমেদ জানান, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুটি দোকানে দেশে তৈরি পোশাক ভারতীয় বলে বিক্রি করছিল, দাম বেশি নিচ্ছিল। ভারতীয় পোশাক দাবি করা পোশাকগুলো ভারতের কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠান থেকে কিনেছেন তা জানার জন্য ক্রয় ভাউচার দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। 

বিজ্ঞাপন

অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তারা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission