মহেশপুরে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ১০:৩০ এএম


মহেশপুরে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা

আহতদের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নুরুন্নবী, আলাউদ্দিন, সাজু ও নয়নকে যশোর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আলী হোসেন ওরফে হযরত আলীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। ওই ঘটনায় বিশ্বনাথপুর গ্রামের নসিমনচালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বলেন, টয়লেটের স্লাব ভাঙা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে দুজন মহেশপুর ও আটজন যশোর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission