দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৩:৪৪ পিএম


দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস
ছবি: আরটিভি

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন সারজিস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়, সেটাই আমরা আশা করি।

Photo-02

এ সময় গুজবকে ব্যাধি হিসেবে উল্লেখ করে গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস আলম। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। 

উল্লেখ্য, দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission