ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের এমপি

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:০১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলছে। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম খান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শোকর করেন যে অর্থমন্ত্রী কমপক্ষে এখানে আছেন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনাতে অনেক মন্ত্রীর আসন ফাঁকা ছিল।

এ সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম খান বলেন, বাজেট অধিবেশনে বেশির ভাগ সময় অধিকাংশ মন্ত্রী উপস্থিত থাকেন না।

তিনি বলেন, এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি স্পিকার।

এ প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। তবে শোকর করেন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তত আছেন এখানে। কিন্তু অন্যান্য মন্ত্রীদেরও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন। তারা থাকলে আমরা বাধিত হব।

আরও পড়ুন

স্পিকারের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট–সংক্রান্ত বিষয়ে সব খাতের বিষয়ে সবশেষে অর্থমন্ত্রীই বলবেন।

চিফ হুইপ আরও বলেন, ‘বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় উপস্থিত থাকেন। অন্য মন্ত্রীরাও থাকেন। তবে তিনি আশা করেন, যারা উপস্থিত থাকেন না তারা যেন উপস্থিত থেকে সংসদ উপভোগ করেন।

এ পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুজনের কেউই নাই। তারাও যাতে ঠিকমতো থাকেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নেই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তবু সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবারই থাকা বাঞ্ছনীয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। তিনি জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী কাজের সন্ধানে যান। দরিদ্রতা ও রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে যান। তবে সেখানে চুরির সঙ্গে ইতালিয়ানদের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি। রিজভী বলেন, ইতালিতে বহু বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন। তিনি বলেন, রোমের সেন্ট্রাল স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ। আরটিভি/ এসকেডি  
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
যুবদলকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই: নয়ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, যুবসমাজকে শিক্ষিত, দক্ষ, কর্মমুখী ও রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়ে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
যুবদলকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই: নয়ন
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মঙ্গলবার উদযাপন করা হবে। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
আরও পড়ুন
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
মুখের দাগ নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির