এবার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১২:৫৭ পিএম


এবার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
ছবি: আরটিভি

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বদলগাছী থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় সোমবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় অবস্থিত গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করে থানা পুলিশ। অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। 

ঘটনার পর দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। 

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় আবু খালেদ এজহারভুক্ত আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় আজ মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission