স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৫:৫১ পিএম


স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করে। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। পরে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকায় আমার দোকান থেকে একটি মাইক সেট ভাড়া নেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যান। শুনেছি ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের নিষেধ অমান্য করে ভাষণ বাজানো অব্যাহত রাখলে লোকজন আমার মাইক সেট ভেঙে দিয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কি না খোঁজখবর নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission