ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেওয়া যাবে না: আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৯:২৫ পিএম


ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেওয়া যাবে না: আবু হানিফ
ছবি: আরটিভি

ঐক্য নষ্ট হয় এমন কোনো বক্তব্য বা বিবৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) কিশোরগঞ্জ শহরে এক রেস্টুরেন্টে দলটির এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রেখে সবাই মিলে আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না, যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয়। পরাজিত শক্তি জনগণের এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছে, জুলাই আগস্টের আন্দোলনের মুখে জনরোষে দেশ ছেড়ে পালিয়েছে। এই দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। 

তিনি আরও বলেন, সামনে ঈদ, মানুষ ঈদ উদযাপনে ব্যস্ত থাকবে তখন আওয়ামী লীগ দেশে নাশকতার পরিকল্পনা করছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে তারা। তাই প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সকল রাজনৈতিক দল ও ছাত্র সমাজকে সতর্ক থাকতে হবে। 

বিজ্ঞাপন

আবু হানিফ বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে একটা বিশেষ গোষ্ঠী হাইজ্যাক করেছিল, ২৪ এর গণঅভ্যুত্থানে মাধ্যমে হাইজ্যাক হওয়া সেই স্বাধীনতা উদ্ধার করা হয়েছে। অনেকেই কৌশলে ৭১ এবং ২৪ কে মুখোমুখি করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা ৭১ এবং ২৪ কে মুখোমুখি করতে চাই না। ৭১ এবং ২৪ দুইটাই আমাদের জন্য গর্বের বিষয়। 

তিনি বলেন, সম্প্রতি অনেকেই বলেন যে, আগেই ভালো ছিলাম, কারা বলে আগেই ভালো ছিলাম সেটা চিন্তা করতে হবে। যারা আগে চাঁদাবাজি করতো, দখলদারি, লুটপাট করতো তাদের সেই অপশন এখন বন্ধ। ফলে তারা বলে আগেই ভালো ছিলাম। যারা বলে আগেই ভালো ছিলাম তাদের থেকে আমদের সাবধান থাকতে হবে। তারা ভেতরে ভেতরে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission