ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
শিক্ষককে বেধড়ক পিটুনি। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চতুর্থ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান (৫৪) নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

​গ্রেপ্তারকৃত শিক্ষক কামরুজ্জামান পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলা গনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নামাবাজার বস্তির 'আসহাবে সুবফা ইসলামিয়া নূরানী মাদরাসায়' শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক কামরুজ্জামান ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মাদরাসার পাশের একটি দোকানের ভেতরের রুমে বসান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করে দোকান থেকে বেরিয়ে আত্মরক্ষা করে।

​পরবর্তীতে শিশুটি বাসায় ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে আটক করে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন

​এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার এক মাদরাসা শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি। বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। আরটিভি/এসআর
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম হাটহাজারী উপজেলা থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ধলই ইউনিয়ন সভাপতি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস সম্পর্কে নাছির তথ্য দিয়েছে। তার বন্ধু রাউজানের মো. তৈয়ব তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে। আরটিভি/এসআর
‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...