ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে: খোকন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৯:২৬ পিএম


ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে: খোকন
ছবি: সংগৃহীত

ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

রোববার (৩০ মার্চ) বিকেলে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কোনো ক্ষমা নাই। এ অপরাধের সর্বোচ্চ বিচার হতে হবে। যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল, জনগণের ওপর অত্যাচার করতে না পারে। আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ তাদের পত্রপাঠ বিদায় দিয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেনো রাস্তায় নামতে না হয়। জনগণ কী চায় এ সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি তা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission