কিশোরগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৮:১৪ পিএম


কিশোরগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) বিকেলে কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

নিহত দুজন হলেন- গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৫) এবং লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে আল আমিন (২৭)। দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেল ৩টায় আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আগরপুর-পোড়াদিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission