ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পুত্রবধূ মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন তরুণী, অতঃপর... 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
ছবি : আরটিভি

স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে শ্বশুরের প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন তরুণী। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ না করায় অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হলেন যুবক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার ফারজানা আক্তার (২২) নামে এক তরুণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ জুলাই) অভিযুক্ত প্রবাসী ঈমন খাঁন (২৫)-কে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঈমন খাঁন স্থানীয় জামায়াত নেতা ইয়াকুব আলীর একমাত্র ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পাতবিলা গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলীর ছেলে সৌদি প্রবাসী ঈমন খাঁনের সাথে ফারজানা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের বিয়ে হলেও ঈমন ও তার পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করে এবং ফারজানাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। কোনো উপায় না দেখে গত কয়েকদিন আগে স্ত্রীর মর্যাদার দাবিতে সরাসরি শ্বশুর ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ফারজানা।

আরও পড়ুন

​এক তরুণী স্ত্রীর মর্যাদার দাবিতে ঈমনের বাড়িতে অনশন করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়। একপর্যায়ে ঘটনার সত্যতা ও মেয়েটির অসহায়ত্ব দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীর তীব্র তোপের মুখে পড়েন জামায়াত নেতা ইয়াকুব আলী। পরিস্থিতি বেগতিক দেখে এবং গণধোলাই বা সামাজিক শাস্তির হাত থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে তিনি একটি সমঝোতার পথ খোঁজেন।

উপস্থিত জনতার সামনে ইয়াকুব আলী ওই তরুণীকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী তিন দিনের ভেতরে মেয়ের পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলে ফারজানাকে আমার বেটার (ছেলে) বউ করে ঘরে তুলে নেবো।

​শ্বশুরের এমন প্রকাশ্য প্রতিশ্রুতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আশ্বস্ত হয়ে অনশন ভঙ্গ করে নিজের বাপের বাড়ি ফিরে যান ফারজানা।

আরও পড়ুন



​তবে তিন দিন পার হয়ে গেলেও ইয়াকুব আলী কিংবা তার ছেলে ঈমন খাঁন কোনো যোগাযোগ করেননি। উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শ্বশুরবাড়ির পক্ষের এমন প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের পর আর চুপ থাকেননি ফারজানা। তিনি নিজের অধিকার আদায়ে সরাসরি আইনের আশ্রয় নেন এবং কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​ফারজানার লিখিত অভিযোগের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই ও প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবরাজ ওরফে ঈমন খাঁনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের চোখে সবাই সমান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

এমন কাণ্ড এবং পরবর্তীতে গ্রেপ্তারের ঘটনায় পুরো পাতবিলা গ্রামসহ কালীগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রবাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব। ঘোষিত তালিকা অনুযায়ী, তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। এ ছাড়া আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে। সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আরটিভি/টিআর
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
নওগাঁর মান্দায় এক সাইকেল মেকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে এক মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরটিভি/এসআর  
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা।
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
আরও পড়ুন
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
৫ ট্রান্সফরমার নিলো চোরের দল, মাশুল গুনলেন কৃষকরা
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম