ফিলিস্তিন ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চায় দেশবাসী: রহমাতুল্লাহ

আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৭:০৯ পিএম


ফিলিস্তিন ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চায় দেশবাসী: রহমাতুল্লাহ
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায়। কারণ ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নাসের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে নির্যাতিত ও অধিকার-বঞ্চিত মানুষের পাশে আমাদের রয়েছে দৃঢ় অবস্থান। আজ বিশ্ববাসীর উচিত, সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একইসঙ্গে দেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ দেশবাসী কামনা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অবসান হোক। প্রতিষ্ঠিত হোক ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার। 

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরাম, বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতি, ইলিয়াস আহমেদ প্রমুখ।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission