ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৮:৫১ পিএম


ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি  ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই এক যুবক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি তৈরি পোশাক কারখানায় রাতের শিফটের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এরপর কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মৌচাক ফাঁড়ির ইনচার্জ সেলিম।

নিহত মো. ইদ্রিস আলী (২৩) উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মনট্রিমস্‌ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।

বিজ্ঞাপন

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও এখনও স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন তখনই তাকে উপেক্ষা করেছে। বৃহস্পতিবার রাতের কাজ চলাকালে কোনো এক সময় ইদ্রিস আলী কারখানার কেমিক্যাল পান করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইদ্রিস আলী মৃত্যুর আগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগ করেন, এক বছর ধরে তিনি চাকরি করছেন। কিছু মানুষ আসার তিন মাস, ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছে কিন্তু তার চাকরি স্থায়ী করা হচ্ছে না। 

বিজ্ঞাপন

কারখানার দুজন কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব।’

এ বিষয়ে মনট্রিমস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

মৌচাক ফাঁড়ির ইনচার্জ সেলিম বলেন, বিষয়টি তদন্ত চলছে। তবে শুনেছি, ওই পোশাক কারখানায় রাতের শিফটের কাজ চলাকালে এ ঘটনা ঘটে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission