ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
বেল্লাল সরদার : ছবি আরটিভি

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেল্লাল সরদার (৪৭) এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে।

নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন বিকেলে বেল্লাল সরদার তার ছোট মেয়েকে মায়ের অসুস্থতার কথা বলে কোচিং সেন্টার থেকে বাসায় নিয়ে আসেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
আরও পড়ুন
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
ফাঁড়ির ভেতর পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন এসআই
তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার