বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৮:৩৯ পিএম


বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশের দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে হোয়াইক্যং উপজেলার সীমান্তে নাফ নদী বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

দুই জেলে হলেন- হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহাফুজ বলেন বলেন, আরাকান আর্মি কারণে জেলেরা খুব আতঙ্কের মধ্য আছেন। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যংয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা বলেন, প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission