ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশনে দাম্পত্য কলহের জেরে শালিস বৈঠক চলাকালে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা রবিউলের সঙ্গে প্রায় সাত বছর আগে রিয়ার বিয়ে হয়। তবে গত দুই বছর ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়।

রবিউল অভিযোগ করে জানান, শালিস চলাকালে রবিউলের স্ত্রী রিয়ার পক্ষ নিয়ে স্থানীয় ইলিয়াছ, ছলেমান, সুজন, মেহেদী ও আল-আমিন কাজীসহ কয়েকজন যুবক রবিউলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাদের বসতঘরেও ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

রবিউল বলেন, হামলায় আমি, আমার বোনের স্বামী মোহাম্মদ হোসেন, মা রাশেদা বেগম ও বোন সুমাইয়া গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগের বিষয়ে ইলিয়াছ বলেন, আমরা শালিস দেখতে গিয়েছিলাম। এ সময় রবিউলের পরিবারই উল্টো আমাদের ওপর হামলা করে।

বিরোধের মধ্যস্থতাকারী ফজলু মাস্টার বলেন, আমরা উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য শালিস বৈঠকে বসেছিলাম। এ সময় কে বা কারা এসে ঝামেলা সৃষ্টি করেছে। পরে আমরা সেখান থেকে চলে আসি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!