জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৪ মে ২০২৫ , ১২:২৩ পিএম


জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
ছবি: আরটিভি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

নিহত মোছলেউদ্দিন মোল্লা (৪৫) ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় জানায়, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন ব্যাগের সঙ্গে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে শ্রমিক সুগন্ধা নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। পরবর্তীতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission