বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ১০:৩১ এএম


বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেলওয়ের কর্মীরা।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এরপরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করে। কেউ কেউ বিকল্প বাসে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেছে। 

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়।
 
বনলতা ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছাকাছি এমন সময় বিকট শব্দ। পরে দেখা যায় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে রেলের লোকজন আসেন ঘটনাস্থলে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission