মোদির বক্তব্য ও কথায় উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই: সারজিস 

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৯:৩৬ পিএম


মোদির বক্তব্য ও কথায় উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই: সারজিস 
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য ও কথায় মাঝে মাঝে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাওয়া যায়। আমরা কখনোই প্রত্যাশা করি না আমাদের পার্শ্ববর্তী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে বারো আউলিয়ার মাজারের ওরশ শরিফ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ভারতের সাথে আমাদের শুধু বাণিজ্যিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এর আগে যত দেশে যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই যুদ্ধ যেন না হয়। আমরা মনে করি ভারত-পাকিস্তান যাতে ধর্মীয় উসকানি ব্যবহার না করে। প্রথম হামলাটি ভারত করেছে।

বিজ্ঞাপন

পেহেলগামে হামলার বিষয়ে তিনি বলেন, কোনো রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে পাকিস্তান হামলা করেছে তাহলে আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। আর্ন্তজাতিক আদালত, আর্ন্তজাতিক আইনে কিংবা অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারবে।

সারজিস রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আমরা যারা ফ্যাসিস্ট বিরোধীদল আছি তারা যেন ঐক্যটি ধরে রাখি। 

বিজ্ঞাপন

এ সময় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ সহ মাজার কমিটির লোকজন উপস্থিত ছিল। এর আগে, সারজিস ওরশ শরিফ উপলক্ষে মেলার বিভিন্ন দোকান ঘুরে দেখেন, নাগর দোলায় উঠেন এবং শিশুদের খেলনা গাড়ি উপহার দেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission