বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:৩৪ পিএম


বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নামার তিন ঘণ্টা পর নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে দিকে উপজেলার খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উদ্ধার মোহাম্মদ মাহিদ (১৮) একই এলাকার হারুনুর রশিদের ছেলে। তিনি রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় স্কুল শিক্ষক বেদারুল আলম বলেন, শুক্রবার বাঁকখালী নদীতে মাহিদসহ ৪ বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে মাহিদ পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এক পর্যায়ে বিষয়টি স্বজনদের জানানো হলে মাছ ধরার জাল ফেলে বিভিন্ন স্থানে খোঁজা হয়। পরে বিকেল ৩টার দিকে জালে মাহিদের মরদেহ উঠে আসে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান গণমাধ্যমকে জানান, মৃত্যুর খবর জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission