চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৯:৪৮ পিএম


চিপসের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ৭ বছরের শিশুকে চিপস খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বাবুল মিয়া ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

জানা যায়, দুপুরে শিশুটিকে একা পেয়ে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে পরিবার বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, থানায় মামলা দায়ের পর আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আসামি বাবুলকে বুধবার (১৪ মে) আদালতে পাঠানো হবে।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission