আ.লীগ কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র সাইনবোর্ড

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৮:০৬ পিএম


আ.লীগ কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র সাইনবোর্ড
ছবি: আরটিভি

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দশ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা পার্টি অফিসটি দখল করেছে ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন।

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামী লীগ এর তিন তালা বিশিষ্ট কার্যালয় ভবনের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় সংগঠনটি।

জুলাই যোদ্ধা সংগঠনের আহ্বায়ক রায়হান অপু জানান, আওয়ামী লীগ এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে শিক্ষার্থীদের জন্যে জিমনেশিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে সহকর্মী রুবেল ইসলাম, হাফিজুর, সোহেল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission