‘দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৮ মে ২০২৫ , ০৬:৪৪ এএম


‘দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়’
ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক। ছবি: আরটিভি

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জুলাই ও শাপলা চত্বর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভীনদেশীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। 

বিজ্ঞাপন

0111

তিনি বলেন, ২০২৪ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।

বিজ্ঞাপন

নারীর অধিকার প্রসঙ্গে মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সব ইসলামী সংগঠন নারীর ন্যায্য অধিকার রক্ষার দাবিতে মাঠে নামছে। নারীর অধিকারের কথা বলে আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেবো না। যারা এ নিয়ে পাঁয়তারা করছে রাজপথে তাদের মোকাবিলা করা হবে। নারীর অধিকারের ব্যবসা বাংলাদেশে চলবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

বিজ্ঞাপন

VideoCapture_20250517-194832

পরে মামুনুল হক আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে তার দলের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন– ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে হাফেজ মাওলানা সাইদুল্লা বিন আনসারী; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে মাওলানা মনিরুল ইসলাম খন্দকার; ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মাওলানা মুফতি মহসিনুল হাসান; ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মাওলানা কাজী মইনুদ্দীন; ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাওলানা আব্দুল মজিদ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission