৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণের চেষ্টা, আটক ১

  ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৯:২১ পিএম


৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণের চেষ্টা, আটক ১
ফাইল ছবি

বাড়ির পাশে মুরগির খামারে বাবাকে ডাকতে যাওয়ার সময় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন (৫৫) নামের স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শনিবার (১৭) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার (১৮ মে) বিকেলে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির শিক্ষার্থী (৫) বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথে নিজাম উদ্দিন নামের ওই দোকানদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে ডেকে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির পরিবার তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়।

বিজ্ঞাপন

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission