মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, এরপর যা ঘটল

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৫:২৬ এএম


মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

কুমিল্লায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে কাজী সোহেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

শুক্রবার (২৩ মে) রাতে নগরীর নিউ যত্ন মাদক নিরাময় কেন্দ্র থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০ নম্বর উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

কাজী সোহেলের বড় বোন মাসুদা বেগম বলেন, আমার ভাই কাজী সোহেলকে তিন মাস ১২ দিন আগে কুমিল্লা নগরীর ডুলীপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে (২৩ মে) সেখানে গিয়ে তাকে দুপুরের খাবার খাইয়ে আমরা বাড়ি চলে আসি। 

তিনি আরও বলেন, বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে গিয়ে শত শত মানুষের উপস্থিতি দেখি। পরে তারা (নিরাময় কেন্দ্রের লোকজন) আমার ভাইকে মেরে ফেলেছে মর্মে প্রতিবাদ করলে সেখানকার লোকজন আমাদের ওপর হামলা চালায়। রাত পৌনে দশটায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission