কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৯:৩৪ পিএম


কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষন করা হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত জুলাই আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং দেয়াললিখনে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। নজরুলের যে শৈল্পিক শক্তির গান-কবিতা, তা ১০০ বছর পরেও দেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। তাই বলা যায়, শিল্পের শক্তি নজরুলের শক্তি।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) কুমিল্লায় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তার রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত, আমি জানি। আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission