‘জিয়াউর রহমানের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি'

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০৬:৪৯ পিএম


‘জিয়াউর রহমানের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি'

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ। 

বিজ্ঞাপন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার বরিশাল সিটি করপোরেশন সংলগ্ন লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ও সদর উপজেলার বুখাইনগর বাজারে আয়োজিত আলোচলা সভা ও দোয়া মাহফলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। 

এ সময় আবু নাসের বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছিল তখনই সেই সংকট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করেছিলেন। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। স্বপ্ন পূরণ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার নাম মানচিত্র থেকে কেউ মুছে ফেলতে পারবে না।  

লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মো. গোলাম রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলায়মান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলামিন হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব আল ফিরোজ ও সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল আলম খসরু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দাইয়ান ইশতী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব  নাজমুস সাকিব প্রমুখ। 

বিজ্ঞাপন

এ ছাড়া  বুখাইনগর বাজারে  সাবেক চেয়ারম্যান একেএম আব্দুস সালাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission