নাশকতার মামলায় কৃষকলীগ নেতা ছানাউল কারাগারে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ১০:০৬ এএম


নাশকতার মামলায় কৃষকলীগ নেতা ছানাউল কারাগারে
ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে নাশকতার মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরোকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় ঘুরাঘুরির সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছানাউল হক হিরো উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরোকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ৫ আগস্টের পর থেকে হিরো আত্মগোপনে ছিলেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission