পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০১:২৪ পিএম


পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছায় নিয়মিত অভিযানে পরোয়ানাভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন, কাটিপাড়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে তরিকুল ইসলাম, রেজাকপুর গ্রামের মৃত আলতাফ গাজী বাবলুর রহমান বাবলু, একই গ্রামের সৈয়দ জালাল হোসেন ছেলে রেজাউল হোসেন, রাড়ুলী গ্রামের আমির আলী গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী, চেচুয়া গ্রামের জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রি, ফতেপুর গ্রামের আরশাদ সানার ছেলে বিল্লাল সানা, বাতিখালী গ্রামের  (৮নম্বর ওয়ার্ড) মৃত কাওসার আলী গাজীর ছেলে আতিয়ার রহমান। 

বিজ্ঞাপন

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, বিভিন্ন মামলায় আটককৃত আসামিদের খুলনার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission