হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলা, আহত ৫ 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ১০:৫৯ এএম


হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলা, আহত ৫ 
ছবি: আরটিভি

নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) রাতে তমরদ্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫), পয়েল (২৫)। এদের সবার বাড়ি তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঠারো বেকী গ্রামে। এর সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দারের কর্মী সমর্থক।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শিহাব উদ্দিন জানান, সবার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। অনেকের আঘাত শরীরের ভিতরে পর্যন্ত চলে গেছে। আবার অতিরিক্ত রক্তক্ষরণে অনেকের শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এজন্য চারজনকে রাতেই হাতিয়ার বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। এ সময় উত্তর দিক থেকে দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে অনেককে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এই বিষয়ে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার বলেন, গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির ঈদ পুর্ণমিলনীতে আসার পথে হামলা করে বিএনপির অনেক কর্মীকে আহত করা হয়। এই ঘটনায় দুটি মামলা করা হয়। এসব মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাতে আসামিরা আবার হামলা করেছে। 

তিনি আরও জানান, ধারালো অস্ত্রের আঘাতে অনেক শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। ঢাকাতে পাঠানো হয়েছে চারজনকে। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আলমগীর কবির জানান, হামলাকারীদের সঙ্গে তার কোনো নেতাকর্মী জড়িত ছিল না। তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, বিএনপি নেতা তানভির ও আলমগীর প্রুপের মধ্যে সংঘর্ষ হয় তাতে ৫ জন আহত হয়েছে। রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের মধ্যে বিরোধ অনেক আগ থেকে চলে আসছে। এর আগের ঘটনায় দুটি মামলা হয়েছে। আমরা আসামিদের আটকে অভিযান পরিচালনা করছি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে করা ঈদ পুর্ণমিলনীতে আসার পথে বিএনপির কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ২৫ জন আহত হয়। এই ঘটনায় দুটি মামলা হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission