ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। ছবি: সৌজন্য

একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রুকনদের কেবল সাংগঠনিক পরিমণ্ডলে সীমাবদ্ধ না থেকে ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। একই সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আশেকে এলাহী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ আবদুল্লাহ আল আমীন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান এবং জেলা যুব
বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন,মাওলানা আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
দেশীয় অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে ১১ জন ধরা
মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুক উদ্ধার