সীমান্তে ঢুকে ‘টিকটক’, বিএসএফের হাতে আটক ২ কলেজছাত্র  

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৭:৩২ পিএম


সীমান্তে ঢুকে ‘টিকটক’, বিএসএফের হাতে আটক ২ কলেজছাত্র  
ফাইল ছবি

নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দিয়ে ভারত সীমান্তে গিয়ে ভারতীয় বিএসএফ’র হাতে আটক দুই কলেজছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সকালে তাদেরকে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সাপাহারে সীমান্ত এলাকা দেখতে এসে ভারতের কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ’র হাতে আটক হন ওই দুই কলেজছাত্র। 

আটক কলেজছাত্ররা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ ডিগ্রি কলেজেরছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারী ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।

সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত্রি সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে। 

বিজ্ঞাপন

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission