দেরিতে অফিস যাওয়ায় পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০১:১২ পিএম


দেরিতে অফিস যাওয়ায় পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
ছবি: সংগৃহীত

বিলম্বে উপস্থিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সকালে পৌর প্রশাসক অফিস সময়ে কাউকে না পেয়ে এ নোটিশ দেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিষয়টি জানা জানি হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা আটজন ও কর্মচারী ৭০ জন কর্মরত রয়েছে। এছাড়া বিভিন্ন পদে চুক্তিভিত্তে আরও কয়েকজন কর্মরত রয়েছেন। সব মিলিয়ে ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা বলেন, পৌরসভার সকলের বিলম্বে উপস্থিত হন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, গত বুধবার সকাল নয়টার দিকে পৌরসভায় যাই। সকাল নয়টা ১৬ মিনিট পর্যন্ত অবস্থান করে কর্মকর্তা ও কর্মচারীদের কার্যালয়ে উপস্থিত হবার সময় পর্যবেক্ষণ করেছি। ততক্ষণ পর্যন্ত কেউ আসেননি। বিলম্বে করে কার্যালয়ে উপস্থিত হওয়ায় পৌরসভার ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।  

বিজ্ঞাপন


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission