ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মধ‍্যরাতে ঘুরতে বের হওয়া দম্পতিকে গরুচোর সন্দেহ স্থানীয়দের, অতঃপর...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: আরটিভি

স্বামীর পিকআপে চড়ে মধ‍্যরাতে ঘুরতে যাওয়ার আবদার করেন স্ত্রী। আর সেই আবদার পূরণ করতেই পিকআপে স্ত্রীকে নিয়ে বের হন স্বামী। ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর পিকআপটি বিকল হওয়ায় বিপাকে পড়েন ওই দম্পতি। গরুচোর সন্দেহে স্থানীয়রা ওই দম্পতিকে আটকের পর তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দম্পতি ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

গ্রেপ্তার হওয়া রায়হানের শেখের দাবি, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর নিজস্ব পিকআপ নিয়ে দুজন ঘুরতে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। পরে স্ত্রীকে দাড় করিয়ে রেখে তিনি সেখানে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় ওই এলাকার এক ব‍্যক্তি তাদের দেখতে পেয়ে গরুচোর সন্দেহ করেন। পরে তিনি আরও কয়েকজনকে ডাকলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ওই তাদের আটকে রাখেন। এ সময় কয়েকজন মিলে তাকে মারধরও করেন।
পরে ভোর বেলা স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গরুচোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।

আরও পড়ুন

কিন্তু মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই দম্পতি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক হওয়া দম্পতির পক্ষে বা বিপক্ষে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১২অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন।
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়ার রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
আরও পড়ুন
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা