‘বিএনপি দিন বদলের স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে’

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:৪০ এএম


‘বিএনপি দিন বদলের স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে’
ছবি: আরটিভি

বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র আর মৌলিক অধিকারের যে বিষয়গুলো বলেন কোন কিছুই ছিলনা। আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছে। ছাত্র-জনতা বিপ্লবের সঙ্গে আমাদের এ আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাইশাকান্দা ইউনিয়নে এক উঠোন বৈঠকে এ সকল কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে মাসব্যাপী ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ ধামরাই উপজেলার কুল্লা, সানোড়া ও বাইশাকান্দা তিন ইউনিয়নে প্রায় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট বাবর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ হিমেল প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission