মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১১:৩৮ এএম


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) ভোরে দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকায় ঘটনা ঘটে।

শিবচরের দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে এক্সপ্রেসওয়ে থেকে শিবচর যাওয়ার পথে আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। এ সময় গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, ‘ভোরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা করছে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission