শিক্ষার্থী সাদ হত্যা মামলায় আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:১৭ এএম


শিক্ষার্থী সাদ হত্যা মামলায় আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি আকাশ সিকদারকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এর আগে, শনিবার তাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ সিকদার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলার ৫২ নম্বর এজাহারনামীয় আসামি আকাশ সিকদার। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আকাশ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission