হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৯:০৫ এএম


হঠাৎ পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে ৩ নেতা হঠাৎ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে তারা পদত্যাগ করেন। মঙ্গলবার এক যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ।

কমিটি থেকে পদত্যাগীরা হলেন- ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আক্সক্ষায় নিয়ে যাত্রা শুরু করেছিলো। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র জনতার ঐক্য বিনাশ করেছেন। এ ছাড়া ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। এসব কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তারা বিব্রতবোধ করছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, তাদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তারা সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একই অভিযোগ তুলে গত ১ জুন সংগঠনটি থেকে পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission