ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও প্রধান বিচারপতিকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৭:৪৭ পিএম


রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও প্রধান বিচারপতিকে হত্যার হুমক
গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ। অভিযুক্ত আলগমীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা যায়, গত শুক্রবার রাতে আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রক্তমাখা একটি ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন। এ ছাড়া এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান অনেকে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ফেসবুক লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission