ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে আ.লীগ: জ্বালানি মন্ত্রী  

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম
উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

ক্ষমতায় এলেই আওয়ামী লীগ দেশের সবকিছু নিজেদের নামে করে নেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে বলেও এসময় দাবি করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়া শহরে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে শহরের হোটেল মমো-ইনে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি করেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করা যাবে না। যেখানে, যে সময়ে যা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে। তারা ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে ফেলে।

তিনি বলেন, ইতিহাস কখনও ক্লোজ বা শেষ হয়ে যায় না। নতুন নতুন তথ্য সামনে আসবে এবং সেই তথ্যের ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হবে। ইতিহাসকে রাজনীতি দিয়ে পরিচালিত করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের।

মন্ত্রী বলেন, বিএনপি কখনও ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। বাংলাদেশের যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে। মানুষের বিএনপির ওপর আস্থা রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, নির্বাচনের আগে অনেক ধরনের কথা হয়েছে। বিভিন্ন দল নানা কৌশল নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিয়েছে। মানুষ বিশ্বাস করে, বিএনপি দেশ পরিচালনা করতে পারে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ছয় মাসে তারেক রহমান নেতৃত্বের মাধ্যমে শৃঙ্খলার নজির স্থাপন করেছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের রাজস্বের টাকায় যাদের বেতন হয়, তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়ের কাজকর্ম মাইক্রো লেভেল পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকৌশলীর কাছে থাকার মতো তথ্যও তিনি মন্ত্রীর কাছে জানতে চান। এর ফলে মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের সর্বস্তরের কার্যক্রম সম্পর্কে প্রস্তুত থাকছেন।

এসময় জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।

বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এছাড়াও ১০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন এতে। সেমিনারে উত্তরাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
আরও পড়ুন
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...