দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে: ডা. জাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১০:৫৩ পিএম


দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) দুপুরে দুই দশক পর অনুষ্ঠিত রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ডা. জাহিদ বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। এটিকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, অন্যায়ের বিচার করা, সংস্কার সাধন করা, জনগণের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া। যা করতে গিয়ে ১০ মাস সময় চলে গেছে।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম জুলাই-আগস্টে গিয়ে গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। আন্দোলনের যে অর্ন্তনিহিত শক্তি সেটি হচ্ছে গণতন্ত্রে প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র অর্জনের প্রতি আকাঙ্খা, গণতন্ত্র প্রাপ্তির জন্য ইচ্ছা এবং এটিকে অর্জন করার জন্য অধম্য স্পৃহা— সেটাই আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন সিইসি নূরুল হুদা, হাবিবুল আউয়াল এখন কী বলছেন। গতকাল আদালতে দাঁড়িয়ে কথা বলেছেন। জ্ঞানপাপী বলে একটা কথা আছে, যে আমি সব জানি, বুঝতেছি কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করছেন না। চৌদ্দ, আঠারো এবং চব্বিশসহ সকল নির্বাচন ব্লু-প্রিন্টেড করে নির্বাচন করা হয়েছে। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এ সময় রাজনগর সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে ছিলেন রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল পরিচালনা পর্ষদের প্রধান বকশী মিছবাহ উর রহমান, সদস্য মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে উপজেলার ইউনিয়ন কমিটির ও নির্বাচিত ৫৬৮টি ভোটারের মধ্য ভোটগ্রহণ শুরু হয়। ৪টি বুথে নির্ধারিত ভোটাররা নিজেদের ভোট প্রয়োগ করছেন। সভপতি পদে সাবেক সভাপতি জিতু মিয়া ও ইংল্যান্ড প্রবাসী নূরুল ইসলাম সেলুন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক আব্বাস আলী, ফজলুল হক নিরু, এনামুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে কবির আহমদ, এমএ হকিম বক্স, যুগ্ম সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও রাজিব, সাংগনিক সম্পাদক পদে আব্দুল কাইয়ূম বকুল ও রুপক দেব প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ দিকে সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন নুরুল ইসলাম সেলুনকে (প্রাপ্ত ভোট ৩৭৯) সভাপতি ও আব্বাস আলীকে (প্রাপ্ত ভোট ৩০৯) সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission