জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ 

রোববার, ২৯ জুন ২০২৫ , ১২:১৮ পিএম


জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কুপাতে থাকে। এ সময় স্ত্রী ও স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে তারা। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়। পরে রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission